কর্ণফুলীতে ৫০০ কেজি চোরাই ভুট্টা উদ্ধার, নৌকা জব্দ

কর্ণফুলী নদীর শাহ আমানত সেতু এলাকায় একটি নৌকা থেকে চোরাই ৫০০ কেজি ভুট্টা উদ্ধার করা হয়েছে। রোববার (৬ মার্চ) সকাল ৯টার দিকে নদীর দক্ষিণ পাড় থেকে এসব ভুট্টা উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, চট্টগ্রাম বন্দরের জাহাজ থেকে চুরি হওয়া আনুমানিক ৫০০ কেজি ভুট্টা একটি নৌকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়েছে।

তিনি বলেন, নৌ পুলিশের টহল দলকে দেখে ভুট্টা চোররা পালিয়ে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.