ঈদগাঁওর সড়ক-উপসড়কে ঝুঁকিপূর্ণ স্পটে স্পীড ব্রেকার স্থাপন দাবী

ঈদগাঁও প্রতিনিধি:

কক্সবাজারের নবঘোষিত উপজেলা ঈদগাঁওর সড়ক-উপসড়কের ঝুঁকিপূর্ণ স্থান গুলোতে নেই স্পীড ব্রেকার। যার ফলে প্রায়ই ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে। সাধারণত দুর্ঘটনা কমাতে সড়কে স্পীড ব্রেকার দেওয়া হয়।

বৃহত্তর এলাকার বিভিন্ন উপসড়কে স্পীড ব্রেকার বা নেই কোন সতর্কবানী। যাতে করে দ্রুতগামী যানবাহন দূর্ঘটনার কবলে পড়ার শংকা প্রকাশ করেন অনেকে।

জানা যায়, নবগঠিত ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন সড়কগুলোকে স্পীড ব্রেকার বসানো এখন সময়ের গণদাবীতে পরিণত হয়ে পড়েছে। কেননা দিনের বেলায় বা রাত্রীকালীন সময়ে বেপরোয়া গতিতে যানবাহন চালানোর ফলে যেকোন মুহুর্তে দূর্ঘটনা ঘটার আশংকায় রয়েছেন পথচারীরা।

সে সাথে বৃহৎ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াতের স্বার্থে স্পীড ব্রেকার বসানোর দাবীও উঠেছে। তৎমধ্য শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, ঈদগাহ রসিদ আহমদ কলেজ, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্পীড ব্রেকার স্থাপন দাবী পথচারীসহ শিক্ষার্থীদের।

দেখা যায়, স্কুল মাদ্রাসার ছুটির পর শিক্ষার্থীরা বেরিয়ে পড়ার সময় মহাসড়কের দুইদিক দিয়ে যানবাহন দ্রুতগতিতে চলাচল করে থাকে। এতে শিক্ষার্থীরা অনেক সময়ে রাস্তা পারাপার কালীন সময়ে দূর্ঘটনার শিকারও হয়ে থাকেন।

স্থানীয়রা জানান, প্রায়শ ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা কমাতে সড়কে স্পর্শকাতর স্থানে স্পীড ব্রেকার (গতিরোধক) তৈরী করা হউক।

কজন ইজিবাইক চালক জানান, বৃহৎ ঈদগাঁওর ৫ ইউনিয়নের ঝুকিপূর্ণ স্পর্টগুলোর সামনে স্পিড ব্রেকার দিয়ে জানমালের নিরাপদ রাখা হউক। কেননা স্পীড ব্রেকার থাকলে গাড়ী নিয়ন্তন রাখা কিছুটা হলেও সম্ভব।

ঈদগাঁও ঐক্য পরিবারের সহকারী এডমিন জানান, যত্রতত্রে না দিয়ে গুরুত্বপূর্ণ স্পর্টগুলোতে স্পীড ব্রেকার নির্মাণের দাবী। যাতে দূর থেকে দেখে চালক তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। তা না হলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। এ ব্যাপারে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন।

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নুরুল ইসলাম জানান, স্পীড ব্রেকার না থাকার কারনে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়। যাতে করে অভিভাবক মহল শংকিত থাকেন।

মন্তব্য করুন

Your email address will not be published.