জালালাবাদ গুলজার বেগম দাখিল মাদ্রাসার সুপার আনিছের মাতার ইন্তেকাল

ঈদগাঁও প্রতিনিধি:

ঈদগাঁও উপজেলার জালালাবাদের পালাকাটার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গুলজার বেগম মডেল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আনিছ মোহাম্মদ আব্দুল্লাহ এবং রূপালী ব্যাংক ঈদগাঁও শাখায় কর্মরত নাজমুল হুদার মাতা শাহনওয়াজ বেগম ইন্তেকাল করেন ( ইন্না…………রাজেউন)। ৮মার্চ দুপুর ১২টা ৮মিনিটের সময় বাধক্যজনিত রোগে ভোগে চট্রগ্রাম মেডিকেল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন বলে মরহুমার পূত্র মাওলানা আনিছ মুঠোফোনে এই প্রতিবেদককে নিশ্চিত করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। চার ছেলে,চার মেয়ে রয়েছে। ৯ই মার্চ সকাল ৯টায় জুমবাড়ী জামে মসজিদের মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। এদিকে ব্যাংকার ও শিক্ষকের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান,ঈদগাঁও ঐক্য পরিবারের নেতৃ বৃন্দরা।

মন্তব্য করুন

Your email address will not be published.