সাতকানিয়ায় পলি কেবল ইন্ডাঃ লিঃ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সার্বিক সহযোগিতায় ‍ছিলেন মেসার্স সাতকানিয়া ইলেকট্রনিক (দোহাজারী পৌরসভা) চন্দনাইশ

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রাজ মহল কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১ টায় বিক্রয় ও বিপনন কার্যক্রম উন্নয়নের লক্ষে পলি কেবল ইন্ডাঃ লিঃ এর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পলি কেবল ইন্ডাঃ লিঃ এর চট্টগ্রাম ব্রাঞ্চ এর সিনিয়র এক্সিকিউটিভ মার্কেটিং অফিসার মোঃ জাকির এর সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিজিএম মোঃ নুরে আলম হানিফ সিকদার, বিশেষ অতিথি ছিলেন এজিএম ইমাম হোসেন সেলিম (মোল্লা), চট্টগ্রাম বাঞ্চ এর একাউন্ট অফিসার মোঃ ইউনুস।
সাতকানিয়া ইলেকট্রনিকস এর সত্ত্বাধিকারী মোঃ এনামুল হক এর সার্বিক তত্ত্বাবধানে ও কারিতাস আশ্বাস প্রকল্প এর সক্রিয় স্বেচ্ছা কর্মী জিয়াবুল হোসেন তারেক সহ এতে আরও উপস্থিত ছিলেন চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া উপজেলার ডিলার, ইলেকট্রেশিয়ানরা।

মতবিনিময় সভা শেষে ইলেকট্রিশিয়ানদেরকে মাঝে লাকী কুপন ড্র এর মাধ্যমে ত্রিশজনকে পুরষ্কৃত করা হয় ও উপহার স্বরূপ গেঞ্জি এবং ব্যাগ বিতরণ করা হয়। মধ্যভোজের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয় ।

মন্তব্য করুন

Your email address will not be published.