আরব আমিরাতের স্বনামধন্য ট্রাভেলস এজেন্সি ‘ রাহী ওয়ান ট্রাভেল’ এর বাংলাদেশ অফিস উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে নগরীর নবাব সিরাজউদ্দৌলা সড়কের চকবাজার পোস্ট অফিস এলাকায় এ অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত, বিশিষ্ট পদার্থবিজ্ঞানী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।
রাহী ওয়ান ট্রাভেলসের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল গফফার চৌধুরী, রাজনীতিবিদ নাজমুল মোস্তফা আমিন, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, ইফতেখার হোসেন ইফতু, মনজুর আলম তালুকদার, জাহাঙ্গীর আলম, মৌলানা আনিস উল্লাহ, আলহাজ্ব মৌলানা শফিক উল্লাহ মাহমুদ, আরফাত হোসাইন বিপ্লব, ইমরান এমি, সাংবাদিক নজরুল ইসলাম, আবদুস সবুর, দিদার হোসেন, দেলোয়ার হোসেন, রবিউল হোসেন ছোটন, নুরুল আবছার, নিজাম উদ্দিন হাসান, শহীদুল ইসলাম মহসিন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীদের কাছে জনপ্রিয় একটি নাম রাহী ওয়ান ট্রাভেলস। প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের পাশে থেকে যেভাবে সহযোগিতা করেছে তা আরো বৃহত্তর পরিসরে চট্টগ্রাম থেকে প্রবাসে যাবে তারা এখন এখান থেকে পাবে। আমরা আশা করবো প্রবাসীদের পাশে রাহী ওয়ান ট্রাভেলস সব সময় পাশে থাকবে।