বাঁশখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী পালিত

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। এর অংশ হিসেবে একটি আনন্দ র‌্যালীও করা হয়। এ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসন বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম -১৬ বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালীব সাদলি, থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সমরঞ্জন বড়ুয়া, কৃষি অফিসার মোঃ আবু ছালেক, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা উম্মে ফারা তাজকিরা,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মামুন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল ইসলাম , নির্বাচন অফিসার মোঃ ফয়সাল আলম, বাঁশখালী ইকোপার্কের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এছাড়াও উপজেলা পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রধান অতিথি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেন, মাত্র ৫৫ বছরের একটি জীবন। সেই জীবনের লক্ষ্যই ছিল মানুষের মুক্তি, মানুষের স্বাধীনতা। তাই জীবন কেটেছে রাজপথে। কিন্তু শোষকগোষ্ঠী সেই মুক্তির সংগ্রামকে মেনে নিতে পারেনি। তাই বারবার তাকে ধরে নিয়ে গেছে কারাগারে। তাতে ৫৫ বছরের জীবনের প্রায় ১৩ বছরই কেটেছে কারাগারের প্রকোষ্ঠে। তাতে দমে যাননি। নিজের অবিচল লক্ষ্য থেকে পিছু হটেননি একচুল। আর তাই তো মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেল করে তুলেছিলেন যে জাতিতে, সেই জাতিকে এনে দিয়েছিলেন স্বাধীনতার স্বাদ, মুক্তির স্বাদ। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মন্তব্য করুন

Your email address will not be published.