বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস” শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কালীপুর ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার, থানা অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার,উপজেলা সমাজসেবা অফিসার আমজাদ হোসেন, পৌরসভা জামাতের সভাপতি আবু তাহের সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি অফিসার গণ উপস্থিত ছিলেন।