ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করেছে চট্টগ্রাম র্যাব-৭।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ওই এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করেন। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
র্যাব জানিয়েছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ অস্ত্র উদ্ধার ও সংশ্লিষ্টদের শনাক্তে কার্যক্রম চলমান রয়েছে।