আরো পড়ুন
উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব এর সরকারি মোবাইল নাম্বার (০১৭৩৩৩৭৩২০৫) ক্লোন করে চাঁদা আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি প্রতারক চক্র। তবে এই ব্যাপারে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে সতর্কতামূলক পোস্ট দিয়েছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২২ মার্চ) আনুমানিক সকাল ৯ টা থেকে উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ বিভিন্ন লোকজন’কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব এর সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে থেকে চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইউএনও’র নাম্বার থেকে চাঁদা দাবি করেছেন বলে তথ্য নিশ্চিত করেছেন, উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, আমার সরকারি মোবাইল নাম্বার টা (০১৭৩৩৩৭৩২০৫) ক্লোন করে চেয়ারম্যান’সহ বিভিন্ন লোকজনের কাছ থেকে চাঁদা আদায়ের চেষ্টা করতেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এই ব্যাপারে আমি সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ জানিয়েছি। এখনো পর্যন্ত ইউএনও’র এর ক্লোন হওয়া নাম্বার থেকে চাঁদা দাবির বিষয়টা নিয়ে থানায় কেউই অভিযোগ করেননি বলে জানান উখিয়া থানার (ওসি) আহমেদ সন্জু মোরশেদ।