সাতকানিয়ায় ফ্যানের সঙ্গে ঝুলে যুবকের আত্মহত্যা

সাতকানিয়ায় ফ্যানের সঙ্গে ঝুলে মো. ইউনুস (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। ইউনুস পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ছড়ারকুল এলাকার জামাল হোসেনের ছেলে।

সোমবার (২৮ মার্চ) সকাল ৮টার দিকে সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের গাটিয়াডেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এওচিয়া ইউনিয়নের একটি ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

Your email address will not be published.