এওচিয়ায় ডলু নদী ভাঙ্গন:ভেসে যেতে পারে নেয়ামত আলী পাড়া 

পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি আমিও পরিদর্শনে যাব-ইউএনও

সৈয়দ আককাস উদদীন 
সাতকানিয়া এওচিয়ার ৯নং ওয়ার্ডের নেয়ামত আলী পাড়ার সামনে ডলু নদীর ভাঙ্গনে ভেসে যেতে পারে নেয়ামত আলী পাড়ার অন্তত ৪শত বাড়িঘর।
শুক্রবার( ৭আগষ্ট) এওচিয়ার পশ্চিম গাটিয়া ডেঙ্গা এলাকার নেয়ামত আলী পাড়ায় পরিদর্শনে গেলে ডলুনদীর এমন ভয়াবহ ভাঙ্গনের দৃশ্য প্রতিবেদক দেখতে পেয়েছেন।
নেয়ামত আলী পাড়ার বাসিন্দা জেলা  যুবদল নেতা ও বিশিষ্ট আইনজীবী রাশেদুল কবির প্রতিবেদককে বলেন -এওচিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের  নেয়ামত আলী পাড়া অংশে নদী ভাঙ্গনে যাতায়াতের একমাত্র রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এটা দ্রুত ব্লক দ্বারা মেরামত করা না হলে এই বর্ষায় মৌসুম শেষ হওয়ার পূর্বে রাস্তাসহ নেয়ামত আলী পাড়ার বসতবাড়ি  নদী গর্ভে বিলীন হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
 এছাড়াও পশ্চিম  গাটিয়া ডেঙ্গা ও হিলমিলি গ্রামের হাজার হাজার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা হওয়ায় এটা এই জনপদের গুরুত্বপূর্ণ সড়ক।
 তাই আমি দ্রুত সংস্কার এর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
এদিকে আরো জানা যায়, জনকল্যাণ স্কুলের সিনিয়র  শিক্ষক মাষ্টার সেলিম রেজা উক্ত ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ওনার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টা নজর দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, বিষয়টা ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ডকে বলেছি আমিও পরিদর্শনে যাব।
মন্তব্য করুন

Your email address will not be published.