ন্যাশনাল বিল্ডার্সের প্রজেক্ট ন্যাশনাল চৌধুরী টাওয়ার এর দোকান বিক্রয়ের দলিল হস্তান্তর

 

সৈয়দ আককাস উদদীন

সাতকানিয়া বাজালিয়া ষ্টেশনে চট্টগ্রামস্থ ন্যাশনাল গ্রুপের ন্যাশনাল চৌধুরী টাওয়ারের দোকান মালিকদের দলিল হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

৩১শে মার্চ(বৃহস্পতিবার)সন্ধ্যায় উপজেলার বাজালিয়া ষ্টেশনে ন্যাশনাল চৌধুরী টাওয়ারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল গ্রুপের প্রধান উপদেষ্টা আলহাজ্ব নিজাম উদদীন।

এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণসম্পাদক কুতুব উদদীন চৌধুরী

 

এবং উদ্ধোধক ছিলেন- প্রকৌশলী আমানুর রশীদ হিরু বিশেষ অতিথি ছিলেন কেওঁচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- ওসমান আলী,বাজালিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- বাবু তাপস দত্ত পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- মাহবুব সিকদার,ব্যাংকার আজাদ সিকদারসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।

 

এতে ন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক চট্টগ্রাম সংবাদের চেয়ারম্যান- মু:মঈন উদদীন বলেন রিয়েল এষ্টেটের দুরূহ যুগে নির্দিষ্ট সময়ের প্রায় ১০মাস আগে আমরা দোকান মালিকদের দোকানসহ ডকুমেন্টস বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি আলহাদুলিল্লাহ।

আমাদের অন্যান্য প্রজেক্টেও এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে এতে আমি সবার সহযোগিতা কামনা করছি।

মন্তব্য করুন

Your email address will not be published.