লোহাগাড়া প্রতিনিধি :
লোহাগাড়া উপজেলা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত চট্টগ্রাম-১৫ এম.পি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে লোহাগাড়া ফুটবল একাদশ।
শুক্রবার( ০১ এপ্রিল) বিকেলে টুর্নামেন্টটির ফাইনালে চন্দনাইশ ফুটবল একাদশকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে জয় ছিনিয়ে আনে লোহাগাড়া ফুটবল একাদশ।
২৫ ফ্রেব্রুযারি থেকে শুরু হওয়ার এই টুর্নামেন্টে
লোহাগাড়া শাহপীর উচ্চ বিদ্যালয় মাঠে দেশের বিভিন্ন অঞ্চলের ১৬ টি দল অংশগ্রহণ করে।
খেলা শেষে পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা স্পোর্টিং ক্লাবের সভাপতি জিয়াউল হক চৌধুরী বাবুল।প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী। উদ্বোধক ছিলেন কক্সবাজার-১ আসনের ( চকরিয়া-পেকুয়া) সাংসদ আলহাজ্ব জাফর আলম।
বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বেবি,বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মোহাম্মদ আবদুল কাইযুম চৌধুরী, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু, সাতকানিয়া সার্কেলের এসপি শিবলী নোমান, লোহাগাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান এম.ইব্রাহিম কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্হার অর্থ সম্পাদক সাহাব উদ্দিন চৌধুরী, বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান , লোহাগাড়ার উপজেলার সকল ইউপি চেয়ারম্যানবৃন্ধ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আসিফুর রহমান চৌধুরী, যুবলীগ নেতা ইনজামামুল হক যুবরাজ ছাত্রলীগ নেতা বোরহান সোবহান প্রমুখ। খেলা পরিচালনা করেন বিটু রাজ বড়ুয়া।