‘মহিউদ্দিন চৌধুরী ছিলেন জনতার নেতা’

প্রতিদিনের মতো ৮ম রমজানেও ২ হাজার মানুষকে ইফতার বিতরণ করেছে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যবস্থাপনায় রোববার (১০ এপ্রিল) বিকেলে নগরের দেওয়ানহাট, কদমতলী, স্টেশন রোড, নন্দনকানন ডিসি হিল এলাকায় এ ইফতার বিতরণ ও খাওয়ানো হয়।

এ সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, মহিউদ্দিন চৌধুরী ছিলেন জনতার নেতা। জনতার মধ্যে থাকতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করতেন। সাধারণ মানুষের দুঃখ কষ্ট তিনি গভীরভাবে অনুধাবন করতেন। মেহনতি অসহায় ছিন্নমূল মানুষের যেন ইফতার করতে কষ্ট না হয় তার জন্য তিনি মাসব্যাপী ইফতারের আয়োজন করতেন। মহিউদ্দিন চৌধুরীর একজন কর্মী হিসেবে তাঁর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল মহোদয়ের নির্দেশনায় তাঁর চেতনাকে ধরে রাখার জন্য মাসব্যাপী ইফতার ও সেহেরি বিতরণের ব্যবস্থা করেছি। মহিউদ্দিন চৌধুরীর চেতনা আমাদের অনুপ্রেরণা জোগায়।

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হুমায়ুন কবির রানা, শিবু প্রসাদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওমর ফারুক, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এম কুতুবউদ্দীন চৌধুরী, কাজী দেলোয়ার হোসেন, মোহাম্মদ জাহেদ, সাব্বির চৌধুরী, কোতোয়ালী থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জিকু, আবু তাহের রানা প্রমুখ ।

মন্তব্য করুন

Your email address will not be published.