টেকনাফ ছাত্রলীগের সেক্রেটারিসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা

মোস্তফাকে বহিষ্কার করার জন্য ঝাড়ু মিছিল

টেকনাফ প্রতিনিধি:

টেকনাফের মৌলভীবাজার দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল মোস্তফাসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৯এপ্রিল) হ্নীলার মৌলভী বাজার নাইক্ষংথালী এলাকা অলি আহামদের পুত্র বেলাল উদ্দীন বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে অভিযোগ আনা হয়েছে, গত ৭ এপ্রিল আসামীরা বাদির ভাতিজা সাইফুল ইসলামকে আসামীদের কয়েকজন লাঠি, দা ছুরি নিয়ে পাকড়াও করে হামলা করে। এসময় সামনে দেখে তাকে বাঁচাতে আসলে বাদি বেলাল উদ্দীনকেও আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।অন্যদিকে একই সময় আসামীরা ইট-পাটকেল ছুঁড়ে স্থানীয় মসজিদের জানালাসহ অন্যান্য অংশ ভাংচুর করেছে। পরে আরো একাধিকবার হামলা চালায় আসামীরা। এসময় আসামীরা গ্রামবাসীর উপর হামলা চালায়। এ ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ করে ২০/২৫ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

জানতে চাইলে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাদির দায়ের করা এজাহারটি প্রাথমিক তদন্ত শেষে মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল মোস্তফাকে বারবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

তবে কক্সবাজার ছাত্রলীগের সাবেক সাবেক সদস্য সায়েদ আমিন নিশান জানান, ‘জীবনে কখনো ছাত্রলীগ করেনি, হঠাৎ ছাত্রদল থেকে এসে ছাত্রলীগের সেক্রেটারি হয়েছে। এ পদবি ব্যবহার করে বিভিন্ন বিতর্কিত কাজে ছাত্রলীগের মান ক্ষুন্ন করছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থার নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এদিকে গেল রাতে টেকনাফ হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের ছাত্রলীগের নেতাকর্মীরা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা কে বহিষ্কার করার জন্য ঝাড়ু মিছিল বের করে বলেন, অযোগ্য নেতাকে ছাত্রলীগের সেক্রেটারি পদ বাতিল করতে হবে বলে স্লোগান দেয়।

উল্লেখ্য, গত শুক্রবার (৭এপ্রিল) হ্নীলার মৌলভীপাড়ায় দুই গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ ও উভয়পক্ষের অন্তত ২০জন আহত হয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মানুষ বের করে সংঘর্ষে জড়ায়। এঘটনা পরে বড় আকারের রূপ নেয়। এক পর্যায়ে পুলিশ ও র‍্যাবের বিপুল সংখ্যক সদস্য গিয়ে ঘটনা নিয়ন্ত্রণ করে।

মন্তব্য করুন

Your email address will not be published.