প্রেস বিজ্ঞপ্তি: কক্সবাজারের উখিয়া উপজেলার কোর্টবাজারে সাংবাদিক শরিফ আজাদ ও জসিম আজাদের উপর রত্নাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হুদার সন্ত্রাসী বাহিনী কতৃক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ইউনিটি উখিয়া’র নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দরা জানিয়েছেন, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদার নানা অনিয়ম নিয়ে ধারাবাহিকভাবে লেখালেখি করেন রিপোর্টার্স ইউনিটি উখিয়ার সভাপতি ও আজকের কক্সবাজার বার্তার উখিয়া প্রতিনিধি শরিফ আজাদ এবং উখিয়া অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও ভোরের কাগজের উখিয়া প্রতিনিধি জসিম আজাদ। অনিয়মের ব্যাপারে লেখালেখির পর ক্ষুব্ধ হয়ে গত ১৩ এপ্রিল রাত সোয়া ১১টার দিকে কোর্টবাজার মসজিদ রোডস্থ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে অতর্কিত অবস্থায় সাংবাদিক শরিফ আজাদ ও জসিম আজাদকে চেয়ারম্যান নুুরুর হুদার ছেলে তাহসিনের নেতৃত্বে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে হামলা চালিয়ে গুরুতর জখম করে। এতে গুরুতর আহত হন এই দুই সাংবাদিক। এ সময় রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ করে রাখা হয় তাদের। পরে উখিয়া থানা পুলিশ ও সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে এসে ৩ ঘণ্টা পর তাদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ন্যাক্কারজনক এ ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন রিপোর্টার্স ইউনিটির উখিয়া’র সাধারণ সম্পাদক রফিক মাহমুদ, সহ-সভাপতি সবুজ বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কনক বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক রিদুয়ানুর রহমান, অর্থ সম্পাদক ইমরান খান, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক আশিকুর রহমান, শফিক আজাদ, হামিম ফরহাদ সায়েম, তানবির শাহরিয়ার, রিদুয়ানুল হক সোহাগ, এম হারুনুর রশিদ।