সাতকানিয়ায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া’র ইফতার সামগ্রী বিতরণ

সাতকানিয়া প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সাতকানিয়া উপজেলার জন্য পাঠানো ইফতার সামগ্রী আজ শনিবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবাইর, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার ইউনুস, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সদস্য এ কে এম আসাদ, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, পুরাণগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন দাস সুজন, কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার লিকন কান্তি দাস, বাজালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।

মন্তব্য করুন

Your email address will not be published.