ঈদগাঁও ঐক্য পরিবারের উদ্যোগে চর্তুথ বারের ন্যায় ইফতার সামগ্রী বিতরন

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওতে ঐক্য পরিবারের উদ্যোগে এবার চর্তূথ বারের ন্যায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।

১৬ এপ্রিল সকালে ঈদগাঁও ইউনিয়নের মাইজ পাড়া অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করে চমক সৃষ্টি করলেন ঐক্য পরিবার নামের মানবিক সংগঠনটি।

ঈদগাঁও ঐক্য পরিবারের এডমিন ও সংবাদকর্মী এম আবু হেনা সাগরের নেতৃত্বে ইফতার সামগ্রী বিতরন করা হয়। এসময় স্থানীয় আবুল কাসেম, আবু বক্কর ছিদ্দিক কালু, জিয়াবুল হক, রিয়াদ ও সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
ইফতার সামগ্রী চনা,মুড়ি,পেয়াজসহ নিত্য প্রয়ো জনীয় খাদ্য সামগ্রী পেয়ে খুশিতে উৎফুল্ল হলেন এলাকার অসহায় ও হতদরিদ্র লোকজন।

উল্লেখ্য, চলতি রমজান মাসে ঈদগাঁও ইউনিয়ন ভাদীতলা, কালিরছড়া, মাইজ পাড়াসহ বিভিন্ন স্থানে ইফতার সামগ্রী বিতরন করা হয়। এছাড়া ও রোজাদারদের মাঝে খেজুর বিতরন করলো পরিবারের কার্যনিবাহী সদস্যরা।

মাহে রমজানের ইফতার ও সেহেরীর সময়সূচী প্রকাশ, ঈদগাঁও এবং রামু উপজেলার বিভিন্ন হেফজ ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে প্রায় সাড়ে পাঁচ শতাধিক পবিত্র কোরআন শরীফ বিতরনের মাধ্যমে সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published.