হালদায় অভিযানে ১২ হাজার মিটার ঘেরাজাল জব্দ

দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ এপ্রিল) ভোর ৫ টা থেকে সকাল ১০টা পর্যন্ত নদীতে সাড়াশি অভিযান চালিয়ে এসব জাল জব্দ করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম।

তিনি বলেন, অবৈধভাবে জাল দিয়ে মাছ শিকার করার খবর পেয়ে নদীর গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে ফরহাদাবাদ অংশের বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। এসময় অভিযানে হালদার দুইপাড়ে হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্ট হতে ২১টি ঘেরাজাল জব্দ এবং একটি মাছ ধরার নৌকা ধ্বংস করা হয়। জব্দকৃত জালের পরিমাণ প্রায় ১২হাজার মিটার।

মন্তব্য করুন

Your email address will not be published.