মাদক মামলায় ৫ বছর কারাদণ্ড ব্যক্তির

চট্টগ্রামের কর্ণফুলী থানার মাদক মামলায় আব্দুল মতলবকে (৪০) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৭ এপ্রিল) দুপুরে চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

সাজাপ্রাপ্ত আসামি আব্দুল মতলব কক্সবাজার জেলার টেকনাফ থানার আলীয়াবাদ এলাকার মৃত আব্দুল ওয়াহাবের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৮ সেপ্টম্বর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে আব্দুল মতলবকে আটক করা হয়। পরে তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তৎকালীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক কামনাশীষ সরকার বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। মামলার তদন্ত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তা আব্দুল হোসেন।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকের মামলায় আব্দুল মতলব নামের এক আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.