পতেঙ্গায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার দক্ষিণ পাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক জামাল মিয়া (৪৫) মারা গেছেন। রোববার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ডেলপাড়া সেকান্দার মিয়ার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

জামাল মিয়া বরগুনা জেলার পাথরঘাটার মোক্তার হাওলাদারের ছেলে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নির্মাণকাজ করার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে জামাল মিয়া গুরুতর আহত হন। সহকর্মীরা উদ্ধার করে দুুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.