লোহাগাড়া সদর ইউপির ইফতার মাহফিল ও আলোচনা সভা

 

সৈয়দ আককাস উদদীন

চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় এ সময় আরো বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু, লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া প্রেসক্লাব উপদেষ্টা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ বেঙ্গল, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুছ, কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশিদ,
উপজেলা যুবলীগ আহবায়ক জহির উদ্দিন,উপজেলা আওয়ামী লীগ নেতা এইচ এম গণি সম্রাট, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা যুবলীগ আহবায়ক জহির উদ্দিন, পদুয়া ইউপির সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.