২৬ এপ্রিল মঙ্গলবার সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ২৮ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়।
প্রেস রিলিজের মাধ্যমে জানানো হয়, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সাতকানিয়া উপজেলায় ২৬ এপ্রিল মঙ্গলবার সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ২৮ জন ভূমি ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহ প্রদান করা হবে।
জমি ও ঘর প্রদান অনুষ্ঠানে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তোজ জোহরার সভাপতিত্বে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি,সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের,সাতকানিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী,সাতকানিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা,সাতকানিয়া থানার তদন্ত কর্মকর্তা সুজন দে সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।