চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী শঙ্খ নদীতে গোসল করতে নেমে ১০ বছরের শিশু আল আমিন নদীর পানিতে তলিয়ে যায়। তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয়ভাবে জানা যায়, গতকাল ২৬ এপ্রিল দুপুরে দোহাজারী লালুটিয়া এলাকার মো. ওয়াসিমের ছেলে আল আমিন (১০) পাশ্ববর্তী শঙ্খ নদীতে গোসল করতে নেমে হঠাৎ নদীর পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর আল আমিনকে মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উপ সহকারী কমিউনিটি অফিসার রুমি দাশ তাকে মৃত ঘোষণা করেন।