মিরসরাইয়ে রাস্তা পার হতে প্রাণ গেল বৃদ্ধের

মিরসরাইয়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মোমিন উল্লাহ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ মে) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের বাইপাস এলকায় এ দুর্ঘটনা ঘটে।

মোমিন উল্লাহ মিরসরাই সদর ইউনিয়নের আমানটোলা গ্রামের মৃত হাজী জামানের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, দুপুরে মিঠাছড়া বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোমিন উল্লাহ নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিচয় শনাক্ত হওয়ার পর আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরা করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.