পাগলা কুকুরের কামড়ে আনোয়ারায় আহত ১০

চট্টগ্রামের আনোয়ারায় এক পাগলা কুকুরের কামড়ে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৬ মে) রাত ১০ টার দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

কুকুরের কামড়ে আক্রান্তরা হলেন- শামসুল ইসলাম (৫৫), হামিদুল ইসলাম ((৫০), আবুল কালাম ((৭০), আবিদ (৮), জিহাদ (১২), উপল দাশ (৩৫) ও সামির (১০)। বাকী ৩ জনের নাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে একটি পাগলা কুকুর শিশুসহ ১০ জন ব্যক্তিকে আক্রমণ করেন। পরে আক্রান্তদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিতসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বরুমচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য শহীদ আহমেদ চৌধুরী।

মন্তব্য করুন

Your email address will not be published.