‘প্রতি বছর ৩ হাজার ৮শ ৪০ কোটি টাকা মাদ্রাসার জন্য ব্যয় করা হচ্ছে’ -শিক্ষা-উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার ছাত্রী শাখার উদ্বোধন ও কামিল শ্রেণিতে পাঠদানের অনুমোদন প্রাপ্তি উপলক্ষে শুকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৭ মে ) সকালে মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত শুকরানা মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা-উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময় তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন শিক্ষাখাতে অনেক দূর এগিয়েছে। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার জন্য খুব আন্তরিক। তিনি বলেন, শুধু কাগজে সনদ অর্জন করলে চাকরি পাওয়া যাবে না। চাকরি গাছে ধরে না। চাকরি পেতে হলে মাদ্রাসা শিক্ষার্থীদের বাংলা, ইংরেজির পাশাপাশি আরবি ভাষা ও কম্পিউটারের ওপর দক্ষতা অর্জন করতে হবে। আরবি ভাষায় দক্ষতা অর্জন করা গেলে মধ্যপ্রাচ্যের বিশাল শ্রমবাজারে আমাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে। তিনি আরও বলেন, দু-চার লাইন ইংরেজি জানলে গৌরব করা যাবে না। সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ছোটবেলায় আমার বাবা আমাকে মাখরাজ শিখিয়েছেন। আরবী, ধর্ম শিখলে হবে না, সঠিক ব্যাখা ভাষা জানতে হবে। প্রতি বছর ৩ হাজার ৮`শ ৪০কোটি টাকা মাদ্রাসার শিক্ষার জন্য ব্যয় করছেন সরকার । জাতিসংঘের অন্যতম ভাষা আরবি। তেলোয়াতের পাশাপাশি আমাদেরকে ভাষা শিখতে হবে। ছেলে সন্তানদের আলোকিত মানুষ করতে হলে সব ধরণের ভাষা অর্জন করতে হবে। পৃথিবীর সবচেয়ে বড় বিনিয়োগ হলো শিক্ষা। মাদ্রাসার গভর্নিং বর্ডির সভাপতি, নোমান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। অনুষ্ঠানে ভার্চুয়াল বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী,বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক,ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া,কক্সবাজার ১আসনের সংসদ সদস্য জাফর আলম, নোমান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিঃ এর ভাইস চেয়ারম্যান ছৈয়দা সুফিয়া খাতুন, ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ মুহাম্মদ জাবের , আবদুল্লাহ মুহাম্মদ জোবায়ের,লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি। লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু এবং অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেকের যৌথ সঞ্চালনায় শোকরানা মাহফিলে লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির,সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, রয়েল টেক্সটাইল লিঃ এর স্বত্বাধিকারী আবুল কাশেম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, বড়হাতিয়া ইউপির চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, উপজেলা যুবলীগের আহবায়ক জহির উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী,নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত আলী, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী,আধুনগর ইউপি চেয়ারম্যান মুুহাম্মদ নাজিম উদ্দিন, চুনতি ইউপি চেয়ারম্যান জয়নু্ল আবেদীন জনু কোম্পানী,পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এসএম ইউনুছ,আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু মুসা খালিদ জামিল, উপজেলা যুবলীগের যুগ্না আহবায়ক আবদুল হান্নান মোহাম্মদ ফারুক, লোহাগাড়া বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান, বটতলী প্রমুখ। কজেলা ও উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অংগ-সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

Your email address will not be published.