মঙ্গলবার চট্টগ্রাম নগর আ.লীগের সভা

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা মঙ্গলবার (১০ মে) অনুষ্ঠিত হবে।

রোববার (৮ মে) সন্ধ্যায় নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিকেল ৩টায় দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করবেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

সভায় নগর আওয়ামী লীগের সব কর্মকর্তা ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকতে সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.