যুবলীগ চেয়ারম্যানের রোগমুক্তি কামনায় যুবলীগ নেতার দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মানবিক যুবলীগের প্রবক্তা শেখ ফজলে শামস পরশ ও তাঁর সহধর্মীনি এ্যাড নাহিদ সুলতানা যুথী করোনা আক্রান্ত। তাঁদের রোগ মুক্তি কামনায় ৮ মে রবিবার বাদ আসর তুলাতলী আবু হুরাইরা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

চট্টগ্রাম মহানগর যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. জাবেদ হোসেন খাঁন-এর উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্তিত ছিলেন শেখ ফরিদ ইউনিট আওয়ামীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. মান্নান, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক শাহীনুল আলম শাহীন, পলিটেকনিক্যাল ইউনিট আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহফুজুর রহমান বাবুল, মহানগর যুবলীগ নেতা আল মাসুদ চৌধুরী হিরু, ইকবাল হোসেন জুয়েল, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মুরিদুল আলম লিটন, নগর যুবলীগ নেতা মো. ইউসুপ, ইসকান্দর হোসেন শিবলু, মিজানুর রহমান চৌধুরী, মো. এরশাদ হোসেন, মো. সুমন, ইঞ্জি. মো. জাবেদ হোসেন রাজু, মো. কামাল, ইঞ্জি. মো. খোরশেদ আলম, মো. জুয়েল, মো. আসিফ, মো. সানি প্রমুখ নেতৃবৃন্দ।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ফরিদ।

মন্তব্য করুন

Your email address will not be published.