ঈদগাঁও ঐক্য পরিবারের ঈদ পূর্ণমিলনী ও কোরআন শরীফ বিতরন

ঈদগাঁও কক্সবাজারে নবগঠিত উপজেলা ঈদগাঁও ঐক্য পরিবারের কার্যকরী কমিটির উদ্যোগে ঈদ পূর্ণ মিলনী এবং কোরআন শরীফ বিতরন অনুষ্ঠান সম্পন্ন হয়। ৮ই মে বিকেলে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন প্রাঙ্গনে ঈদ পরবর্তী ঐক্য পরিবারের কার্যকরী কমিটির নেতৃবৃন্দদের নিয়ে এক পূর্ণমিলনী এবং পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়ার একটি নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ বিতরন করা হয়। ঈদগাঁও ঐক্য পরিবারের প্রতিষ্ঠাতা এডমিন ও সংবাদকর্মী এম আবু হেনা সাগরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন এডমিন আবদুল্লাহ মিয়াজী, ছৈয়দ ইসলাম সাকিব, কার্যকরী কমিটির সদস্য শেখ রাসেল,আরাফাত হোসাইন,মো: আরাফাত। পরে ঐক্য পরিবারের নতুন দুই সদস্যের মাঝে টি-শার্ট বিতরন করা হয়। সবাইকে গ্রুপে সচেতন মুলক পোষ্ট করার বিষয়ে আরো সক্রিয় হওয়ার আহবান জানান, অনুসন্ধানী প্রতিবেদক সংবাদ কর্মী আজিম নিহাদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.