রাঙ্গুনিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলায় বজ্রপাতে মো. জমির উদ্দিন (৩৩) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৯ মে) বিকেলে সাড়ে ৩টার দিকে চন্দ্রঘোনা ইউনিয়নের গুমাই বিলে এ ঘটনা ঘটে।

মো. জমির উপজেলার কদমতলী ইউনিয়নের চুইপাড়া এলাকার সুফিপাড়া গ্রামের সরু মিয়ার ছেলে।

রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নূরুল ইসলাম বলেন, ঝড়-বৃষ্টির সময় বিকেল সাড়ে ৩টার দিকে কৃষক জমির উদ্দিন গুমাই বিলে ধানের কাজ করছিল। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। এতে জমির উদ্দীন মাটিতে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.