জিয়া স্মৃতি জাদুঘরে তার স্মৃতি বলতে কিছু নেই
স্বেচ্ছাসেবক লীগের গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তারা
খুনি জিয়ার নামে জাদুঘরের নাম পরিবর্তনের দাবিতে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মঙ্গলবার (১০ মে) বিকেলে নগরীর কাজির দেউরির জাদুঘরের গেইটের সামনে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুচ, বিশেষ অতিথি ছিলেন কুখ্যাত খুনি রাজাকার সাকা চৌধুরীর যুদ্ধাপরাধ মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধা কাজি নুরুল আবছার, বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী।
আরও বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ—সভাপতি আবুল হাসনাত মো. বেলাল, এ্যাড তোসলিম উদ্দীন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, যুগ্ম—সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক তোসাদ্দেক নুর তপু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক শাহেদ মুরাদ সাকু, কাজি রাজিশ ইমরানসহ মহানগর, থানা—ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই কর্মসূচি নিঃসন্দেহে মহৎ। খুনি জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে জড়িত। জিয়ার নামে চট্টগ্রামে কোনো জাদুঘর থাকতে পারে না। এটার প্রতিবাদস্বরুপ এই কর্মসূচি। যে স্থাপনাটিকে জাদুঘর করা হয়েছে সেখানে জিয়াউর রহমানের স্মৃতি বলতে কিছু নেই। তিনি শুধু ওখানে মারা গেছেন। এই স্থাপনা একটি পুরাকীর্তি। জিয়াউর রহমান সেখানে মারা গেছেন বলে এটা তার নামে হতে পারে না। বিএনপি নেতারা কখনও সেখানে যান না, বেগম খালেদা জিয়াও কখনো সেখানে যাননি।’