যুবলীগের পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত আহ্বান 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ, উত্তর ও মহানগর কমিটিতে পদপ্রত্যাশীদের কাছে জীবনবৃত্তান্ত চেয়েছে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগ।

মঙ্গলবার (১০ মে) আওয়ামী যুবলীগের দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা, চট্টগ্রাম উত্তর জেলা ও চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল উল্লিখিত জেলাসমূহের সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতীত অন্যান্য পদ-প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহ্বান করেছেন। আগামী শনিবার (১৪ মে) থেকে মঙ্গলবার (১৬ মে) পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় যুবলীগের প্রধান কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম দক্ষিণ, উত্তর ও মহানগরের শাখার ত্রি-বার্ষিক সম্মেলন আগামী ২৮, ২৯ ও ৩০ মে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.