সাতকানিয়ায় অবৈধ ২৪ দোকান উচ্ছেদ

সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকার দীঘিরপাড়ে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ২৪টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, জেলা পরিষদের সার্ভেয়ার, জেলা পুলিশের একটি টিম।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা বলেন, সাতকানিয়া উপজেলার পৌরসভা এলাকার দীঘিরপাড়ে জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন জায়গায় অবৈধভাবে গড়ে তোলা ২৪টি দোকান উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে দখলকৃত প্রায় ৬ শতক জায়গা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

মন্তব্য করুন

Your email address will not be published.