ট্রাক থেকে পড়ে প্রাণ গেল যুবকের 

ট্রাক থেকে পড়ে হামিম আহমেদ পাটোয়ারী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মে) দিবাগত রাত ১১টার দিকে কোতোয়ালী থানার কাজীর দেউড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

হামিম কোতোয়ালী থানার স্টেশন রোডের হোটেল সৈকত এলাকার আবু ইউসুফ পাটোয়ারীর ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, কাজীর দেউড়ি থেকে গাজীপুর যাওয়ার উদ্দেশ্যে ট্রাকে উঠতে গিয়ে গুরুতর আহত হন হামিম নামে একজন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ২৭ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। পরে রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মন্তব্য করুন

Your email address will not be published.