চাম্বল ইউপি নির্বাচন স্থগিত, মামলার নির্দেশ

বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্দেশনাটি চট্টগ্রাম সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকে পাঠিয়েছেন ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান। পাশাপাশি আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুল হক চৌধুরীর নামে মামলা দায়েরের নির্দেশনাও দিয়েছে সংস্থাটি। সূত্র জানায়, বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক থাকবে বলে ঘোষণা দেন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে সেটি স্থানীয় প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের তদন্তে প্রমাণিত হলে রোববার নির্বাচন স্থগিতের পরিপত্র প্রকাশ করা হয়। বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল আলম বলেন, চাম্বল ইউপি নির্বাচন স্থগিতের চিঠি পেয়েছি। পাশাপাশি থানায় মামলা দায়েরের (জি.আর. মামলা) জন্যও সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

মন্তব্য করুন

Your email address will not be published.