ইসলামাবাদে ওয়ার্ড আ,লীগ সম্পাদকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ঈদগাঁও প্রতিনিধি:

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন বিকেলে বাঁশঘাটা পয়েন্টে ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলম হেলালীর সভাপতিত্বে ও ওয়ার্ড় আ,লীগ সাধারন সম্পাদক চন্ডী আচায্যের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন আ,লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,মেম্বার সিরাজুল ইসলাম, মেম্বার দিদারুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সভাপতি আবছার কামাল, ইউনিয়ন যুবলীগ সভাপতি নাছির উদ্দিন জয়, সাবেক মেম্বার বশির আহমদ, ওয়ার্ড় আ,লীগের সভাপতি নুরু কোম্পানী প্রকাশ সাড়া নুরু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু হেনা বিশাদ। এ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগ সদস্য মুক্তিযোদ্বা ডা: শামসুল হুদা, ছাত্রলীগ নেতা নিখিল দাশ,মাষ্টার নাছির উদ্দিন, নুরুল আজিম সোনা মিয়াও ওয়ার্ড় আ,লীগের সভাপতি ও সম্পাদকসহ আ,লীগ,যুবলীগ, ছাত্রলীগ,কৃষকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, একনিষ্ঠ আওয়ামী লীগ কর্মী, দুঃসময়ের সাহসী বঙ্গবন্ধু প্রেমী সিরাজুল ইসলামের উপর হামলার নেতৃত্ব দানকারীদের বিচার দাবী জানান। উল্লেখ্য, ৪ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় ইসলামাবাদ ইউনিয়নের বাঁশঘাটাস্থ ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আ’লীগ সভা চলাকালে একটি সন্ত্রাসী দল অতর্কিত এ হামলা চালিয়েছিল।

মন্তব্য করুন

Your email address will not be published.