সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করবে সিআইডি

সীতাকুণ্ডের সোনাইছড়ী ইউনিয়নের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ১৮ মরদেহের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করবে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (৬ জুন) সকাল ৮টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে নমুনা সংগ্রহ করা হবে।

চট্টগ্রাম সিআইডি ক্রাইমসিন ইউনিটের পরিদর্শক মিজান ফেরদাউস বলেন, যেসব মরদেহ আছে, তাদের স্বজনদের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। মরদেহের সঙ্গে ডিএনএ বিশ্লেষণ করে পরিচয় শনাক্ত করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে সিআইডির একজন সদস্য জানিয়েছেন, ডিএনএ বিশ্লেষণ করে পরিচয় নিশ্চিত করতে ২৫ থেকে ৫০ দিন সময় লাগতে পারে।

সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার (৪ জুন) রাতে।

মন্তব্য করুন

Your email address will not be published.