মহেশখালীতে পুকুরে ডুবে প্রতিবন্ধী এক শিশুর মৃত্যু

মহেশখালী প্রতিনিধি 

মহেশখালী পৌরসভার ৮ নং ওয়াডস্থ গোরকঘাটা সিকদার পাড়ায় পুকুরে গোসল করতে নেমে শেখ মোহাম্মদ ফাহিম (৮) নামের এক শিশু ছাত্রের মৃত্যু হয়েছে। আজ ১৩ মার্চ (শনিবার) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম কামাল হোসোন ও হালিমা বেগমের দুই ছেলের মধ্যে ফাহিম প্রথম সন্তান। সে পৌরসভার জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা (মাদ্রাসার) নার্সারীতে অধ্যয়নরত ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, ফাহিম শারীরিক প্রতিবন্ধী ছিলেন দুপুর সাড়ে ১২টার সময় কাপড় নিয়ে পুকুরে গোসল করতে আসে, সাঁতার না জানাতে সবার অগোচরে পুকুরে ডুবে যায়।

তার মা হালিমা বলেন, ছেলে গোসল করে ফিরতে দেরি হওয়ায় আমি তাকে খুঁজতে বের হই, পুকুরঘাটে এসে কাপড়চোপড় দেখতে পেয়ে এলাকার কিছু ছেলেদের সহযোগীতায় পুকুরে খুঁজতে থাকি এক পর্যায়ে ১টা ৪০ মিনিটের সময় তাকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ফাহিমের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটার শিক্ষকদের পাঠানো এক বিবৃতিতে তারা গভীরভাবে শোক জানিয়েছেন।

মন্তব্য করুন

Your email address will not be published.