দুর্নীতিবাজরা আতঙ্কে, শিগগিরই ধরা পড়বে: দুদক কমিশনার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান বলেছেন, সকল দুর্নীতিবাজরা আতঙ্কে রয়েছে। তারা শিগগিরই ধরা পড়বে।

বুধবার (৩ আগস্ট) চট্টগ্রাম মেডিকেল কলেজের শহীদ বীরোত্তম অডিটোরিয়ামে গণশুনানির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের ব্যাপ্তি বেড়েছে, কার্যালয় বেড়েছে এবং বিচারও বেড়েছে। দুদকের কর্মকর্তারা হাতে নেওয়া মামলাগুলো এমনভাবে উপস্থাপন করছে; যার কারণে আদালত সেগুলোর ৭০ ভাগ মামলার আসামিদের শাস্তি দিচ্ছে।

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) এ কে এম সোহেল, সিএমপির কমিশনার কৃষ্ণপদ রায়, দুদকের চট্টগ্রাম বিভগীয় কার্যালয়ের পরিচালক মো. মাহমুদ হাসান, চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী।

মন্তব্য করুন

Your email address will not be published.