ঈদগাঁও প্রতিনিধি: গ্রামাঞ্চলে চমৎকার লেখাপড়ার মাধ্যমে আলো ছড়াচ্ছেন মুরাপাড়ার ইসলামীয়া বাহারুল উলুম মাদ্রাসা। প্রতিষ্ঠার পর থেকে এই ধারা অব্যাহত রেখেছেন। তথ্য মতে,১৯৮৯ সাল থেকে নন্দাখালী মুরাপাড়া নামক স্থানে অবস্থিত দ্বীনের শিক্ষা প্রতিষ্ঠান ইসলামীয়া বাহারুল উলুম মাদ্রাসা। সে থেকেই পাড়া মহল্লায় শিক্ষার্থীদের মাঝে সু-শিক্ষা দিয়ে যাচ্ছেন। এতে করেই এলাকাজুড়েই সুনাম ধরে রেখেছেন এই মাদ্রাসাটি। প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদের পাঠদানে রয়েছেন সুদক্ষ সাতজন শিক্ষক। এ মাদ্রাসার পাশাপাশি আছে হেফজখানা,এতিমখানা ও নূরানী পাঠদান ব্যবস্থা। গরিব ও অসহায় শিক্ষার্থীদেরকে ফ্রিতে খাওয়ানোর হচ্ছে। এই মাদ্রাসায় জামাতে শশুম পর্যন্ত রয়েছে বলেও জানা গেছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শামশু আলম জানান- আল্লাহ তা,য়ালার অসীম মেহের বানীতে পবিত্র কোরআন সুন্নাহের প্রচার-প্রসার এবং বিদআত,শিরিক,কুসংস্কার হতে দিশেহারা মুসলিম ভাইবোনদের মুক্তি করে বিশ্বনবী হয়রত মুহাম্মদ (সা:) এর উজ্জলতম আদর্শের উপর সৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্যই মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন হতে দৃঢ় প্রত্যয় নিয়ে ইস লামের খেদমত করে আসছে। বর্তমানেও শিক্ষা ক্ষেত্রে সর্বত্রই আলো ছড়াচ্ছে মাদ্রাসাটি। আবা সিক ও অনাবাসিকে ভর্তির কার্যক্রম চলছে।