দুই ঘণ্টা পর চালু শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) বিকেল ২টা ২৫ মিনিট থেকে ৩টা ৪৫ পর্যন্ত প্লেন ওঠানামা বন্ধ ছিল।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বাংলাদেশি বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ প্লেন অবতরণের পর পার্কিংয়ে নেওয়ার সময় চাকায় সমস্যা দেখা দেয়। পাইলট প্লেনটি রানওয়েতে থামিয়ে দেন। এরপর সেটি টো করে পার্কিংয়ে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.