মহেশখালীতে মুজিববর্ষের ঘর দখল করার অভিযোগে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড

মহেশখালী প্রতিনিধি: দ্বীপ উপজেলা মহেশখালীতে নিজের ঘর ভেঙে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য সরকারের তৈরি করা ঘর দখলের অভিযোগে নুরুল কাদের (৫০) নামের এক ব্যক্তিকে ১মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (০৭ আগস্ট) দুপরে এ অভিযান পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন। দণ্ডপ্রাপ্ত নুরুল কাদের উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকার মৃত ইউছুফের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন- মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রাশেদুল ইসলাম, তিনি জানান- ভূমিহীনদের জন্য তৈরি করা ঘর দখলের অভিযোগে নুরুল কাদের নামের এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। উক্ত বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন জানান- শাপলাপুরে নুরুল কাদের নামে এক ব্যক্তি নিজের ঘর নিজেই ভেঙে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য তৈরি করা ঘর অবৈধভাবে দখল করেন। খবর পেয়ে দ্রুত সময়ে ভ্রাম্যামাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে উচ্ছেদ করা হয় এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.