বঙ্গমাতার জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা ও দোয়া
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব’র ৯২তম জন্মবার্ষিকীতে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সংগঠনের দারুল ফজল মার্কেট কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশীষ কুমার সিংহ, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ—পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ পাপ্পু।
বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ—সভাপতি অ্যাডভোকেট তসলিম উদ্দিন, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিসির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ খান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ‘মহীয়ষী নারী বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব একজন দৃঢ় চেতা নারী ছিলেন। যে নারী বঙ্গবন্ধুকে শক্তি যুগিয়েছেন, সাহস যুগিয়েছেন। বাংলাকে স্বাধীন করার প্রেরণা যুগিয়েছেন।