ঈদগাঁও প্রতিনিধি:
ঈদগাঁও ইউনিয়নের ৪নং ওয়ার্ড় আ,লীগ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে খতমে কোরআন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট রাতে দক্ষিন মেহেরঘোনা মসজিদস্থ নুরানী মাদ্রাসা প্রাঙ্গনে ওয়ার্ড়ের সহ সভাপতি মাষ্টার সুলতান আহমদের সভাপতিত্বে ও সেচ্ছা সেবকলীগ সভাপতি মাহবুবুল আলম মাবুর পরি চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঈদগাঁও আওয়ামীলীগ সাধারন সম্পাদক রাশেদ উদ্দিন রাসেল। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ওয়ার্ড় আ,লীগ সাধারন সম্পাদক ডা: নুরুল কবির,সাবেক ছাত্র নেতা সেলিম রেজা,ছলিম, নুর আহমদ, বেলাল, হাজী ছুরুত আলম, প্রবীন আ,লীগ নেতা ছৈয়দ নুর, ২নং ওয়ার্ড় আওয়ামীলীগ সাবেক সাধারন সম্পাদক এম আবুহেনা সাগরসহ তৃনমুলের অসংখ্য নেতাকর্মীরা। পরে বঙ্গবন্ধুর আত্বার মাগফেরাত কামনায় এক দোয়া ও মোনাজাত করা হয়