সৈয়দ আককাস উদদীন
চট্টগ্রামে গর্ভধারিনী মা নিহত হয় তার ছেলের হাতে গুলিবিদ্ধ হয়ে।
চট্টগ্রামের পটিয়া উপজেলার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে সাবেক মেয়র পুত্র মাইনুলের গুলিতে মা জেসমিন আক্তার (৫০) নিহত হয়েছেন।
নিহতের ঘটনায় ছেলে মাঈনুলকে সাতকানিয়ার কালিয়াইশ থেকে র্যাব একটি বিদেশী পিস্তলসহ ১৮ই আগষ্ট(বৃহস্পতিবার) গ্রেফতার করেন বলে জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম।
সাতকানিয়া থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম আরো জানান-শামসুল হক মাষ্টারের ছেলে খুনী মাঈনুলকে একটি জাপানি পিস্তলসহ র্যাব সাতকানিয়ার কালিয়াইশ থেকে গ্রেফতার করে আমাদের বুঝিয়ে দেন, পরবর্তীতে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
আগামীকাল সকালে যথাযথ প্রক্রিয়া শেষে কোর্টে প্রেরণ করা হবে।
উল্লেখ্য- গত সোমবার (১৬ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের ছেলে মাঈনুল তার মাকে গুলি করে হত্যা করেন।
তখন নিহতের বিষয়টি গনমাধ্যমে নিশ্চিত করেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।