বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের জঙ্গল চাম্বল দুর্গম পাহাড়ি এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ ১০টি অস্ত্রসহ মূল কারিগর জাকির হোসেন’কে গ্রেফতার করেছে র্যাব-৭ । মঙ্গলবার সাড়ে ৪ টার দিকে চাম্বল নতুনপাড়া এলাকায় জনৈক আব্দুর রহমানের টিনের দোচালা ঘরের ভিতর কতিপয় ব্যক্তি অবৈধভাবে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র তৈরী করে ক্রয় বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে একটি দল টিনের দোচালা ঘরের ভিতর সাদা প্লাষ্টিকের বস্তা হতে দেশীয় তৈরী ০৮ টি ওয়ান শুটারগান, ০২ টি টু-টু পিস্তুল এবং অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ জাকির হোসেন (৫০) চাম্বল ইউপির ৬ নং ওয়ার্ডের আদর্শ গ্রাম এলাকার মৌলভী নুরুল হুদার পুত্র। সূত্রে জানা যায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল চাম্বল এলাকার দূর্গম পাহাড়ী এলাকায় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহ ও ১০টি অস্ত্রসহ মূল কারিগরকে আটক করেছে র্যাব-৭। বুধবার দুপুর ১২ টার দিকে র প্রেস ব্রিফিং করেন র্যাব-৭, পতেঙ্গা, চট্টগ্রামের অধিনায়ক লেঃ কর্ণেল এম এ ইউসুফ, পিএসসি। র্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল এম এ ইউসুফ, পিএসসি জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয়সহ অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে বাঁশখালী চাম্বল এলাকার দূর্গম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ টি অস্ত্র তাকে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাঁশখালী থানায় হস্তান্তর করা হবে।