বহু প্রতিক্ষিত ইসলামাবাদ আওয়ামীলীগের সম্মেলন আগামীকাল : সভাপতি ও সম্পাদক পদে ৫ জনের লড়াই

ঈদগাঁও প্রতিনিধি:

বাংলা‌দেশ আওয়ামীলীগ, ইসলামাবাদ ইউ‌নিয়ন শাখার ত্রি-বার্ষিকী স‌ম্মেলন ও কাউ‌ন্সিল কাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়ে দলীয় নেতাকর্মী দের মাঝে চাঙ্গাভাব বিরাজ করছেন। সম্মেলনে আসছেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা। ২রা সেপ্টম্বর ঈদগাহ্ জাহানারা ইসলাম বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাফর আলমের সভাপতিত্বে এ সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন- জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড: ফরিদুল আলম চৌধুরী, প্রধান বক্তা হিসেবে থাকবেন- জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মেয়র মুজিবুর রহমান। সম্মেলন শুভ উদ্বোধন ঘোষণা করবেন- ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আবু তালেব। সম্মানিত অতিথি হিসেবে থাকবেন- কক্সবাজার (৩) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সাবেক সাংসদ-জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যা কানিজ ফাতেমা আহমেদ, জেলা আ,লীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী,যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুল হক মুকুল,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী বদিউল আলম, সাংস্কৃতিক সম্পাদক এড.তাপস রক্ষিত সহ জেলা-উপ‌জেলা পর্যায়ের আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। তবে দীর্ঘ দশ বছর পর অনুষ্ঠিত হওয়া সম্মেলন ও কাউন্সিলে সভাপতি ও সাধারন সম্পাদক পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করে যাচ্ছেন। তৎমধ্যে সভাপতি পদে দু:সময়ের রাজনৈতিক মাঠের নেতা শিক্ষিত ও ভদ্র সেলিম বাবুল,অন্যজন বর্তমান সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। সাধারন সম্পাদক সম্পাদক পদে সাবেক সফল ছাত্রনেতা ও মুক্তিযোদ্বা পরিবারের সন্তান আম জাদ হোসেন ছোটন রাজা, শামসুল হক, ওয়ার্ড় আ,লীগের সাধারন সম্পাদক হুমায়ুন কবির।

মন্তব্য করুন

Your email address will not be published.