চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৩ 

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৩ দশমিক ৬৮। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৭ জনের।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া করোনার দৈনিক প্রতিবেদন থেকে এসব জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরের ৭টি ল্যাব ও এন্টিজেন টেস্টে ৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনার জীবাণুর অস্তিত্ব পাওয়া যায়। আক্রান্তদের সবাই নগরের।

চট্টগ্রামে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হওয়া ১ লাখ ২৮ হাজার ৭৪৫ জনের মধ্যে ৯৩ হাজার ৮৫৩ জনই শহরের বাসিন্দা। বাকি ৩৪ হাজার ৮৯২ জন বিভিন্ন উপজেলার।

অন্যদিকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬৭ জনের। যার ৭৩৭ জন নগরের এবং বাকি ৬৩০ জন বিভিন্ন উপজেলার।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। বাংলাদেশে ভাইরাসটিতে প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর বাণিজ্যিক নগরী চট্টগ্রামে প্রথম কোন রোগীর শরীরে জীবাণু ধরা পড়ে একই বছরের ৩ এপ্রিল এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয় ওই বছরের ৯ এপ্রিল।

মন্তব্য করুন

Your email address will not be published.