সাতকানিয়া প্রতিনিধি:
সাতকানিয়া উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অদ্য ৭ সেপ্টেম্বর সকাল ১০.৩০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব সালাউদ্দিন হাসান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জনাব মং চিংনু মারমা,বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি জনাব সৈয়দ মাহফুজ-উন নবী খোকন এবং সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ১৩ সেপ্টেম্বর বেলা ১১ টার সময় সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে বলে কমিটিতে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।